সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঢামেকের বাথরুম থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

ঢামেকের বাথরুম থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ বছর।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে বাথরুম পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা পানির পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা শাহবাগ থানা পুলিশকে খবর দেয়।

এসআই মো. সেলিম জানান, সকাল সাড়ে দশটার দিকে পরিচ্ছন্ন কর্মীরা বাথরুম পরিষ্কার করতে গিয়ে ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমের পানির পাইপের সাথে ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পায়। পরে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের হাত কাটা ছিল, যার কারণে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর