সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি
নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্টের আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আয়োজিত কর্মশালা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নারীদের অংশগ্রহণের চেয়ে গুরুত্বপূর্ণ তাদের কার্যকর অংশগ্রহণ। এজন্য নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্টের আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নারীদের অংশগ্রহণের চেয়ে গুরুত্বপূর্ণ তাদের কার্যকর অংশগ্রহণ। ঠাকুরগাঁও-১ আসনে যেমন পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও বিশ্বাসের কথা বিবেচনায় রেখে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের কৌশল নির্ধারণ করতে হবে।

সিইসি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অনেক নারী ভোটার অংশ নেবেন। কিন্তু নারী প্রার্থী থাকবে অল্প। এখানে পরিবর্তন আনা কঠিন। বিশাল পরিসরের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। নারীর অংশগ্রহণ বাড়াতে তথ্যনির্ভর পলিসি প্রণয়ন করতে হবে।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর