রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজধানীর পল্টনে ফুটপাত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

রাজধানীর পল্টনে ফুটপাত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টনের জাতীয় স্টেডিয়ামের ৩নং গেটের উত্তর পাশের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

রোববার(৪ অক্টোবর ) দুপুর পৌনে ২টার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির অচেতন দেহ উদ্ধার করা হয়েছে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করে আমরা অজ্ঞাত ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর