রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরে চার্চের ঘণ্টা চুরির ঘটনায় গ্রেফতার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে চার্চের ঘণ্টা চুরির ঘটনায় গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার খোলা জায়গা থেকে প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-২।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি জানিয়েছে এসআরবির মিডিয়া বিভাগ।

এসআরবি-২ সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার খোলা জায়গায় থাকা প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা চুরি হয়। পরে ঘণ্টাটি মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্তের পর চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে জড়িত ব্যক্তি ও ঘণ্টাটি উদ্ধারের বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এ বিষয়ে কথা বলবেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর