রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

চালের বস্তায় লুকিয়ে ফেন্সিডিল আনার সময় কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

চালের বস্তায় লুকিয়ে ফেন্সিডিল আনার সময় কারবারি গ্রেফতার
ফেন্সিডিলসহ গ্রেপ্তার ইমরান খান

চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে মাদক আনার সময় ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কোতয়ালী সার্কেল। এ সময় ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
‎
‎রোববার (৪ অক্টোবর) রাজধানীর গাবতলীতে অবস্থিত হোটেল তুরাগ আবাসিকের পাশের রাস্তা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মো. ইমরান খান। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার লাউড়ি এলাকার বাসিন্দা। তিনি গুলশান এলাকায় বসবাস করেন।
‎
‎ডিএনসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানাধীন গাবতলী বাগবাড়ীস্থ মিরপুর হাজী আহসান উল্লাহ কমপ্লেক্সের ২৫৭/ক নম্বর হোটেল তুরাগ আবাসিক ভবনের পূর্ব পাশের রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। 

 

এ সময় SP Golden Line নামীয় যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫৮৪৫) তল্লাশি করে চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় আরও ৪৫ কেজি চাল, একটি বাসের টিকিট এবং একটি এনড্রয়েড মোবাইল জব্দ করা হয়।
‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
‎
‎একেএস/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর