রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

মদিনার বিদ্যুৎ অবকাঠামোতে হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম

শেয়ার করুন:

মদিনার বিদ্যুৎ অবকাঠামোতে হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎ কেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার (৪ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, পবিত্র মসজিদ নববীতে সেবা প্রদানকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এই ধরনের ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্রতম স্থানের পবিত্রতার ওপর এক অনাকাঙ্ক্ষিত আঘাত। সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সৌদি আরব সরকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।

একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ সরকার, জানায় মন্ত্রণালয়।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর