শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬ পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬ পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যান্যরা

দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তা এবং পর্যটন সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছে ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তা।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিতদের পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। 

এর আগে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) উদ্যোগে এ পুরস্কারের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়। পরে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড যাচাই-বাছাই শেষে ১৬টি ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করে।

পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন- বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ- সাখাওয়াতস সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন, বর্ষসেরা পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা. বর্ষসেরা চার তারকা হোটেল -হোটেল আগ্রাবাদ, বর্ষসেরা তিন তারকা হোটেল-হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচটিপিএলসি, বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর-দি বেঙ্গল ট্যুরস লিমিটেড, বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর -শেয়ারট্রিপ লি., বর্ষসেরা বিনোদন পার্ক- ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স।

এ ছাড়াও বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা-বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার, বর্ষসেরা হোমস্টে - চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস, বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর- আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন), বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ -বিডি টিকিটস, বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা -নুরানী শারমিন আফরোজ, বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল -এম ভি মালিশা, বর্ষসেরা ট্যুর গাইড- মো. সারোয়ার জাহান (মিঠু). বর্ষসেরা মাইস উদ্যোগ- সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড ও বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা -নাঈম আবির।

এমআইকে/এএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর