বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় রুমে আটকে পড়া জমজ দুই শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করে।

‎বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারএক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর উত্তরার পাকুরিয়া বাজার হোসেন মঞ্জিল থেকে মো. আতিকুল ইসলাম নামে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার ভায়রার জমজ দুই ছেলেশিশু খেলাধুলা করতে গিয়ে রুমের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। মা তখন রান্নাঘরে ছিলেন আর বাবা ছিলেন ডাইনিংরুমে। টের পেয়ে মা-বাবা দুজন দরজা খোলার অনেক চেষ্টা করেও খুলতে পারেন নি। কলার আরো জানান, ভয়ার্ত শিশুদুটি তখন রুমের ভেতর কান্নাকাটি করছিল। 

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরা ফায়ার সার্ভিসকে জানানো হয়। ৯৯৯ এর কলের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন  ৯৯৯- ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার আল আমিন।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে উত্তরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে  দরজা ভেঙে জমজ দুই শিশুকে উদ্ধার করে।

‎একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর