বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিন গ্রেফতার
সাবেক সেনাকর্মকর্তা মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী। ফাইল ছবি

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম বলেন, ডিবির গুলশান বিভাগের একটি দল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে।

নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়। ওই মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় এর আগে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি আরও ছয়জনকে গ্রেফতার করেছে।

‎একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর