বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র মিরপুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র মিরপুর
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় হামলা ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 
 
‎হকারদের ভাষ্য, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে আসেন। হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদ করতে গিয়ে সেখানে বিদ্যুতের তার থেকে আগুন ধরে যায়।  এরপর পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

Mirpur

হোপ মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশের একটি জায়গায় আগুন জ্বলছে। এ সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের পিক-আপ গেলে হকাররা সেটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তার কয়েক মিনিট পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি যায় আগুন নেভাতে। প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

এ সময় কয়েকশ হকার সেখানে হামলা ও ভাঙচুর চালায়। সিটি করপোরেশনের দুটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।  

Untitled-1

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষ ও উত্তেজনার কারণে মিরপুর-১০ এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ বিষয়ে সিটি ও পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর