বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পূ্র্বাচলে ট্রাফিক সার্জেন্টকে হেনস্তা, দম্পতিকে সাত দিনের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

পূ্র্বাচলে ট্রাফিক সার্জেন্টকে হেনস্তা, দম্পতিকে সাত দিনের কারাদণ্ড
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাফিক পুলিশকে হেনস্তায় আটক নারী। ছবি- সংগৃহীত

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় উল্টো পথে মোটরসাইকেল আসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দায়িত্বরত ট্রাফিক সদস্যকে হেনস্তার ঘটনায় এক দম্পতিকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন বাড্ডা জোনের এসি নুসরাত।

তিনি জানান, পূর্বাচল ৩০০ ফিট রাস্তায় ওই সময় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় দায়িত্বরত সার্জেন্টের সঙ্গে খারাপ আচরণসহ হেনস্তা করে এক নারী ও তার স্বামী। এতে তাদের আটক করা হয়। 

তিনি বলেন, ‘সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত সার্জেন্টকে হেনস্তার অপরাধে দুইজনকে বিকেলে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। পরে ম্যাজিস্ট্রেট তাদের উভয়কেই সাতদিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।’

এর আগে, মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী এক ট্রাফিক সদস্যকে বলছেন, ‘আমার গাড়ী দেন, আমাকে আটকালেন কেন?’ তখন সেই ট্রাফিক সদস্য তাকে বোঝানোর চেষ্টা করছেন আপনি উল্টো পথে এসেছেন। কিন্তু নারী কিছুতেই বুঝতে চেষ্টা করছিল না। উল্টো চিৎকার করে তার দোষকে ঢাকার চেষ্টা করছে৷ পাশেই ছিল সেই নারীর স্বামী।

এসময় তিনিও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এরপর এগিয়ে আসেন পুলিশের ট্রাফিক সার্জেন্ট। সেই সার্জেন্ট তাকে বলছিলেন, ‘আমরা কিন্তু আপনাকে গ্রেফতার করব।’ এরপরও নারী চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করেন এবং সেই ঘটনার সময় লাইভ ভিডিও ধারণ করে তার ফেসবুক পেজে ছড়িয়ে দেন।

জানা গেছে, সেই নারীর নাম পেজের নাম রেকলেস রাইডার সুমাইয়া।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর