মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অক্টোবরে অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম

শেয়ার করুন:

অক্টোবরে অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।  আগামী অক্টোবরের মাঝামাঝি ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং জাতীয় ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে এবারের সম্মিলন বিশেষ গুরুত্ব বহন করে। দেশের কলেজ শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার বিকাশে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হচ্ছে।

এ সম্মিলনের মাধ্যমে অধ্যক্ষ ও শিক্ষকরা জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষা-দর্শন, উচ্চশিক্ষা উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত শিক্ষা-সংক্রান্ত অঙ্গীকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্মিলনে অংশ নিতে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের নির্ধারিত কলেজ পোর্টালে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। আগামী ১০ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিবন্ধন সম্পন্ন করার পর সংশ্লিষ্ট অধ্যক্ষদের পরবর্তী সময়ে আমন্ত্রণপত্র পাঠানো হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের অধ্যক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর