রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কামরাঙ্গীরচরে ভবনের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম

শেয়ার করুন:

কামরাঙ্গীরচরে ভবনের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার 
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবনের নিচ থেকে হৃদয় (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। 

রোববার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার এসআই রাকিবুল ইসলাম। 

তিনি ঢাকা মেইলকে বলেন, সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘরে রাস্তায় ছুটে যাই। গিয়ে দেখতে পাই, মাতবর বাজার ওয়ালটন বিল্ডিংয়ের পেছনে একটি পাঁচতলা ভবন থেকে নীচে সেই যুবকের মরদেহ পড়ে আছে। ভবনটিতে ভাড়াটিয়ার থাকেন। মালিক ভাড়া দিয়ে অন্যখানে থাকেন বলে জানা গেছে। ভবনটির দুই পাশে টিনসেড বাড়ি। মাঝে ফাঁকা। তার মাঝে ভবনটি।

তিনি আরও বলেন, ওই ভবনের যুবক চুরি করতে গিয়েছিল এবং পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভবনে প্রবেশ ও পথের বাহিরে এমন ঘটনা ঘটার কথা নয়। হৃদয়ের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। পরিবার নিয়ে কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। তার পরিবার গ্রামের কাছে বলে জানা গেছে। 

এদিকে স্থানীয় সূত্রগুলো বলছেন, ওই ভবনের পাঁচতলায় চুরি করতে গিয়ে লোকজনের উপস্থিতি টের পেয়ে চোর পাঁচতলা থেকে নীচে লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে পাঠায়।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর