রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটে গ্রেফতার ৯, মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম

শেয়ার করুন:

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটে গ্রেফতার ৯, মালামাল উদ্ধার
মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রটি। ছবি: সংগৃহীত

 

‎রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়াও, লুটপাট হওয়া মালামালের মধ্যে দুই ট্রাক মালামাল উদ্ধার করেছে। এর আগে শনিবার চার আসামিকে গ্রেফতার করেছিল পুলিশ।‎

‎রোববার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানায়নি পুলিশ।‎

‎গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে তারা স্বাস্থ্যকেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যান। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

‎এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাহ আলী থানায় মামলা করেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার।

আরও পড়ুন

রাতের আঁধারে মিরপুরে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

এদিকে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। পরিদর্শনকালে তিনি বলেন, লুটের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এ ঘটনায় জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

‎রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।‎

‎একেএস/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর