বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডেমরায় ভবনের লিফটের ফাঁকা থেকে মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

ডেমরায় ভবনের লিফটের ফাঁকা থেকে মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা থানাধীন মুসলিম নগর এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে আব্দুস সালাম শেখ (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আহসান হাবীব জানান, খবর পেয়ে ডেমরার জজবাড়ী বাদশা মিয়া রোড সংলগ্ন মুসলিম নগর এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে আব্দুস সালামের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ওই ভবনেই নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে নিহতের বাবা আব্দুল মতিন শেখ অভিযোগ করে বলেন, আমার ছেলে পেশায় একজন শ্রমিক ছিল। কারও সাথে তার কোনো শত্রুতা ছিল না। দুষ্কৃতকারীরা আমার ছেলেকে হত্যা করে লিফটের ফাঁকা জায়গায় মরদেহ ফেলে রেখে গেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আব্দুস সালামের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার দত্তকান্দা গ্রামে। তিনি ডেমরার বাদশা মিয়া রোডের ‘ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজ’ নামের ওই নির্মাণাধীন ভবনেই বসবাস করতেন। 

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর