বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিখোঁজের এক বছর পর কিশোরীকে উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের এক বছর পর কিশোরীকে উদ্ধার

রাজধানীর বংশাল থেকে নিখোঁজের এক বছর পর এক কিশোরীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ।

বংশাল থানা সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ওই কিশোরী। এ ঘটনায় তার বাবা মো. জিন্নাত গত ১৭ সেপ্টেম্বর বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বংশাল থানা সূত্রে আরও জানা যায়, জিডির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ডিএমপির শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার করে বংশাল থানা পুলিশ। পরে উদ্ধার করা কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর