বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল

রাজধানীর শাহবাগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই মোহাম্মদ লিটন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

এসআই লিটন বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করতেন। তবে তার নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।’

তিনি জানান, ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর