বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীতে ১৪ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ১৪ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি
নিখোঁজ কিশোরী সামিহা আফরিন

রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকা থেকে সামিহা আফরিন নামে ১৪ বছর বয়সি এক কিশোরী নিখোঁজ হয়েছে। মেয়েটির খোঁজ পেতে ভাটার থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন পরিবারের সদস্যরা।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ কিশোরীর ভাই সুজন সিকদার লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, নিখোঁজ সামিহা আফরিন কুড়িল জোয়ার সাহারা জসীমউদ্দীন ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

‎মেয়েটির ভাই লিটন জানান, ‘নিখোঁজের দুই দিন আগে আমার বাবা সামিহাকে পড়ালেখা নিয়ে বকাবকি করে। এরপর সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরদিন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভাটারা থানা একটি নিখোঁজের জিডি (জিডি নং-২৬৫৪) করি।’

‎তিনি আরও জানান, ‘আমার বোন ব্যক্তিগত কোনো মোবাইল ফোন ব্যবহার করে না। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, সে বাসা থেকে বের হয়েছে। তবে কোনো স্বর্ণ বা টাকা-পয়সা নেয়নি।’

‎এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, ‘জিডিটি দেবাশীষ নামে আরেক অফিসারের কাছে ছিল, আমি রাতে পেয়েছি। ইতোমধ্যে আমরা সকল থানা এলাকায় তারবার্তা পাঠিয়ে দিয়েছি। সে কোনো মোবাইল ফোন ব্যবহার করত না। ডিভাইস ব্যবহার করলে আমাদের জন্য কাজটি সহজ হতো।’

তিনি আরও বলেন, ‘মেয়েটির মা বা অন্য কারও ফোন দিয়ে কারও সঙ্গে কথা বলেছে কি না, তার সিডিয়ার আনলে বোঝা যাবে। সকল থানায় আমরা ম্যাসেজ পাঠিয়েছি। কেউ যদি মেয়েটির খবর পায়, তাহলে আমাদেরকে জানানোর অনুরোধ করা হয়েছে।’

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর