সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: গ্রেফতার ২

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন- সাখাওয়াত হোসেন রায়হান (৩২) ও সাইমুন (২৩)।

শাহজাহানপুর থানা সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টা ৩৭ মিনিটে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  

এ ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে শাহজাহানপুর থানা পুলিশ গোয়েন্দা তৎপরতা শুরু করে সরাসরি জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেন রায়হান ও মো. সাইমুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাখাওয়াত হোসেন রায়হান বাংলাদেশ রেলওয়ের কমলাপুর রেলস্টেশনের এমওডি শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শাহজাহানপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। 

অপর গ্রেফতারকৃত মো. সাইমুন শাহজাহানপুর থানা এলাকার যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় আরও কয়েকজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই এবং গ্রেফতারে শাহজাহানপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর