সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আশুলিয়ার অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে ২ মন্ত্রী ঢামেকে

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

আশুলিয়ার অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে ২ মন্ত্রী ঢামেকে

রাজধানীর আশুলিয়ায় একটি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে দুই মন্ত্রী ঢামেক হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে যান। এ সময় তারা সেখানে চিকিৎসাধীন দুই দগ্ধ রোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

হাসপাতাল সূত্র জানায়, পরিদর্শন শেষে দুই মন্ত্রী চিকিৎসাধীন প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।

এ সময় ঢামেক হাসপাতালের পরিচালক, বার্ন ইউনিটের চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর