রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চীনা নাগরিকের কাছ থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

চীনা নাগরিকের কাছ থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করে আনসার সদস্যরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করেছে আনসার সদস্যরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকা থেকে তাকে আটকের পর স্বর্ণগুলো উদ্ধার করেন তারা। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, চীন থেকে আগত ওই চীনা নাগরিকের সঙ্গে থাকা পাঁচটি পাহাড়ি মাটির তৈরি মগে বিশেষ কৌশলে রাসায়নিকের সঙ্গে স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছিল। দায়িত্বপালনকালে আনসার সদস্যরা বিষয়টি শনাক্ত করেন। তারা তাৎক্ষণিকভাবে ওই পাঁচটি মাটির পাত্র উদ্ধার করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে পাঁচটি মাটির পাত্র উদ্ধার করে তা পুড়িয়ে প্রায় আড়াই কেজি স্বর্ণ পাওয়া যায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে পাঁচটি মাটির পাত্র উদ্ধার করে তা পুড়িয়ে প্রায় আড়াই কেজি স্বর্ণ পাওয়া যায়।

পরে কর্তব্যরত দায়িত্ব ব্যক্তিকে অবহিত করেন তারা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত সামগ্রী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণকারের সহায়তায় পাঁচটি মাটির পাত্র আগুনে পুড়িয়ে এর ভেতরে থাকা স্বর্ণ পৃথক করেন। প্রক্রিয়া শেষে পাঁচটি স্বর্ণের বার বা বিস্কুট পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণ প্রায় ২১৫ ভরি বা আড়াই কেজি। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, আনসার সদস্যদের সতর্কতা, বিচক্ষণতা ও তাৎক্ষণিক তৎপরতা নিরাপত্তা ব্যবস্থার কারণে তাদের আটক করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘তারা স্বর্ণ পাচার করতে চেয়েছিল। কিন্তু তাদের অপচেষ্টা নস্যাৎ করেছেন আনসার সদস্যরা। পরে স্বর্ণগুলো কাস্টমসকে বুঝে দেওয়া হয়।’

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর