রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আজিমপুরে বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

আজিমপুরে বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে আটক ১
আজিমপুরে বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে আটক ব্যক্তি। ছবি- সংগৃহীত

‎রাজধানীর আজিমপুর এলাকায় একটি বাসে আগুন দেওয়ার সময় আমিনুল ইসলাম শাওন নামে ব্যক্তিকে ধরে ফেলেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাপূর্ব রাত সোয়া ২টার দিকে আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার সময় ওই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা।

‎বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, ‘ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে আমিনুল ইসলাম শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে তাকে হাতেনাতে আটক করে।’

তিনি আরও বলেন, ‘আটকের সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আটক হওয়া আমিনুল ইসলাম শাওনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

‎একেএস/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর