রাজধানী মিরপুর পল্লবী এলাকায় পার্কিং করা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, ‘সকালে বৃষ্টির মধ্যে পার্কিং করা অবস্থায় বাসের একটি পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’
তিনি আরও বলেন, ‘সকাল সোয়া ৭টার থেকে সাড়ে সাতটার মধ্যে এই আগুনের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
পরিস্থান পরিবহনের মালিক খান মো মহিতুল ইসলাম জানান, ‘সকাল সাড়ে সাতটার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন করে আমাকে জানায় পরিস্থান বাসটিতে (ঢাকা মেট্রো ব-১১-৮৭০৩) আগুনের ঘটনা ঘটেছে।’
তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাসটি পুড়ে গিয়েছে। পাশের একটি চায়ের দোকানদার দেখেছিল ধোঁয়া উড়তে।’
এই ঘটনায় কোন মামলা দায়ের করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি কোনো মামলা দায়ের করিনি।’
একেএস/এএম




