রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীতে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ এএম

শেয়ার করুন:

রাজধানীতে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড় থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তানভীর হোসেন নামে এক পথচারী জানান, রাতে রিকশাযোগে যাওয়ার সময় বংশাল কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড়ে এক যুবককে গুরুতর আহত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের দুটি পা ভাঙা ছিল বলে জানান পথচারীরা।

তার পরনে ছিল কালো রঙের একটি খাটো হাতা টি-শার্ট এবং গাঢ় লাল বা মেরুন রঙের একটি ট্রাউজার। এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর