সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
গ্রেফতারের প্রতিকী ছবি।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে, প্রাথমিকভাবে এদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশান এলাকায় নিষিদ্ধ একটি সংগঠনের ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে পরদিন অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছিল।

একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর