রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৩৮ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ ২ জন ও সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে।
অভিযানে ২৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিদেশিমদ, ৮ টি মোবাইলফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, ১টি বাস, ১২৭৫০ টাকা, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একেএস/এমআই




