সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এনআইডি-জন্মনিবন্ধন বিক্রি, চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এনআইডি-জন্মনিবন্ধন বিক্রি, চক্রের সদস্য গ্রেফতার
গ্রেফতার অমিত পাল। ছবি: ঢাকা মেইল

‎ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধভাবে মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনের তথ্য, এসএমএস কনটেন্ট ও এলসিএল/এলআরএল বিক্রি করতো একটি চক্র। এমন চক্রের সদস্যদের শনাক্ত করে চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।

গ্রেফতারকৃত হলেন- অমিত পাল। তাকে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টায় একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন গোপন ও সংবেদনশীল ব্যক্তিগত ডেটা অর্থের বিনিময়ে বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। এমন ঘটনায় ফেসবুক আইডির ব্যক্তিকে শনাক্ত করে সিটিটিসি-সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম। পরবর্তীতে অভিযান চালিয়ে মগবাজার এলাকা হতে অমিত পালকে গ্রেফতার করা হয়।

‎এসময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত স্মার্টফোন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটে লেনদেন ও ডেটা বিক্রির ৪০ পাতা স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করে প্রতারণা ও অবৈধ ই-ট্রানজেকশন চালিয়ে আসছিল বলে জানায় পুলিশ।

‎এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

‎একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর