রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিঁড়ি বেয়ে ৬ তলায় প্রধানমন্ত্রী, অংশ নিলেন বৈঠকে 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

সিঁড়ি বেয়ে ৬ তলায় প্রধানমন্ত্রী, অংশ নিলেন বৈঠকে 
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে প্রচলিত নিয়ম ভাঙলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে যোগ দিতে গিয়ে লিফট ব্যবহার না করে ষষ্ঠ তলায় হেঁটে ওঠেন তিনি। ঘটনাটি সচিবালয়ের কর্মকর্তা ও কর্মীদের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি করে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকেলে নির্দিষ্ট সময়ে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, খাদ্য নিরাপত্তা, সার ও বীজের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমসহ সংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা করা হয়।

তবে সভার আলোচনার পাশাপাশি নজর কেড়েছে প্রধানমন্ত্রীর ভবনে প্রবেশ ও সিঁড়ি ব্যবহারের ঘটনাটি। ভিআইপি প্রটোকল মেনে সাধারণত সচিবালয়ে লিফট ব্যবস্থা সার্বক্ষণিক প্রস্তুত রাখা হলেও প্রধানমন্ত্রী সরাসরি সিঁড়ির দিকে এগিয়ে যান এবং হেঁটে ষষ্ঠ তলায় পৌঁছান।

কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আজকের এ গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রী, উপদেষ্টা এবং সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী কেন সাদা ও মোটা কাপড় পরেন, জানালেন চিফ হুইপ

১৮০ দিনে ১৫৭ অপতথ্যের শিকার প্রধানমন্ত্রী!

দীর্ঘ প্রায় ১৭ বছর বিদেশে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর থেকেই রাজনৈতিক ও প্রশাসনিক কাজে একের পর এক প্রথাভাঙা কর্মকাণ্ড করছেন তারেক রহমান। বিশেষ করে বিমানবন্দর থেকে জনসমাবেশে যাওয়া কিংবা ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে তিনি একাধিকবার প্রথাগত ভিআইপি প্রটোকল এড়িয়ে বাসে যোগ দিচ্ছেন। ঢাকায় চলাচলেও অতীতের প্রধানমন্ত্রীর মতো থাকে না রাস্তায় কড়াকড়ি। চলার পথে নিয়মিতই পথচারীদের সঙ্গে করেন সালাম বিনিময়।

বিইউ/জেবি

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর