রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

১৮০ দিনে ১৫৭ অপতথ্যের শিকার প্রধানমন্ত্রী!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

১৮০ দিনে ১৫৭ অপতথ্যের শিকার প্রধানমন্ত্রী!
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা

রাষ্ট্রক্ষমতায় আসার পর গত ছয় মাসে সরকারকে নিয়ে অনলাইন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ছড়ানোর ঘটনা ঘটেছে। এরমধ্যে বেশিরভাগই নেতিবাচক। এই ধরনের অপতথ্য ছড়ানো চক্র খোদ প্রধানমন্ত্রীকে নিয়েও নানা ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।

অনলাইন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের তথ্য বলছে, সরকারের প্রথম ছয় মাস সময়ে অপতথ্যের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ঘিরে মোট ১৫৭টি অপতথ্য শনাক্ত হয়েছে, যার প্রায় ৭৮ শতাংশই ছিল নেতিবাচক। এসব অপতথ্যের ধরন বিশ্লেষণেও দেখা যায়, এসব কনটেন্ট তৈরিতে একাধিক প্রচলিত ও নতুন কৌশল ব্যবহার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের তথ্য বলছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ক্ষমতায় আসার পর গত ১৮ ফেব্রুয়ারি থেকে গত ১৬ আগস্ট পর্যন্ত প্রথম ১৮০ দিনে সরকারকে জড়িয়ে অপতথ্য ছড়ানো হয়েছে। এ সময়ে সরকার ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও বিষয়কে কেন্দ্র করে মোট ৪৬৪টি অপতথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৯১ শতাংশ অপতথ্যই ছিল সরকারের বিপক্ষে বা নেতিবাচক বার্তা তৈরির উদ্দেশ্যে প্রচারিত। এসব অপতথ্যের সিংহভাগেই সরকার, এর নেতৃত্ব ও সরকার দলীয় সংসদ সদস্যদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

তারেক রহমানকে নিয়ে অপতথ্যের ৭৮ শতাংশই নেতিবাচক

পরিসংখ্যান অনুযায়ী, তারেক রহমানকে জড়িয়ে সবচেয়ে বেশি ৩৪টি অপতথ্য এসেছে সার্কাজম পেজের পোস্টের মাধ্যমে। এরপরেই রয়েছে তার নামে ছড়ানো ভুয়া বক্তব্য (৩০টি) এবং গণমাধ্যমকে নকল করে প্রচারিত ভুয়া ফটোকার্ড (২২টি)। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদিত ১৯টি কনটেন্টও শনাক্ত হয়েছে। 

এ ছাড়া পুরোনো ছবি-ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়েছে ৭টি ক্ষেত্রে এবং সম্পাদিত ছবি ব্যবহার করা হয়েছে ৫টি অপতথ্যে। অর্থাৎ, প্রধানমন্ত্রীকে জড়িয়ে রাজনৈতিক অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে শুধু সম্পূর্ণ বানোয়াট তথ্য নয়; বরং ভুয়া বক্তব্য, সংবাদমাধ্যমের আদলে তৈরি ফটোকার্ড, পুরোনো কনটেন্টের পুনর্ব্যবহার, ব্যঙ্গাত্মক পোস্ট এবং এআই-নির্ভর কনটেন্টসহ এমন বিভিন্ন কৌশলের সমন্বিত ব্যবহারও দেখা গেছে।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর