সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাভারে এসআইকে পিটিয়ে হত্যায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

সাভারে এসআইকে পিটিয়ে হত্যায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ
ছবি; সংগৃহীত

সাভারের আমিনবাজারে প্রাইভেটকার রাখা নিয়ে বিরোধের জেরে হামলায় স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাফ হোসেন নিহত এবং তার ছেলে আরিফুল ইসলাম গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। গত ৫ সেপ্টেম্বর রাতে বড়দেশী মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, কর্মরত একজন পুলিশ কর্মকর্তাকে এভাবে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা এবং তার সন্তানকে গুরুতর আহত করার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, বর্বর ও উদ্বেগজনক। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, বরং তা আইনের শাসন, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

একই সঙ্গে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিহত এসআই আলতাফ হোসেনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং গুরুত্বর আহত আরিফুল ইসলামের আশু সুস্থতা কামনা করছে।

এমআইকে/এমএমআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর