শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে সাদা স্কচটেপ লাগানো এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বনানী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৫০ বছর হতে পারে। তার পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মুখে সাদা টেপ লাগানো ছিল।

ওসি আরও জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এসব ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনার মাধ্যমে মরদেহটি কখন ও কীভাবে সেখানে আনা হয়েছিল তা তারা তদন্ত করবেন। 

পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর দুর্বৃত্তরা রাতের কোনো একসময় অথবা ভোরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর মরদেহটি ফেলে রেখে যায়।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর