শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘৬ মাসেই সব কাজ শেষ হয়ে যায়নি’ বিরোধীদলকে পানিসম্পদ মন্ত্রী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর 
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

‘৬ মাসেই সব কাজ শেষ হয়ে যায়নি’ বিরোধীদলকে পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: ঢাকা মেইল

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ৬ মাস হয়েছে, এরমধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটাতো বিরোধী দলের বুঝা উচিত। ৬ মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোশেসনের রাজনীতি করি না। ফটো শো'র রাজনীতিও আমরা করি না। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরে পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদলের ব্যানারে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।  

পানিসম্পদ মন্ত্রী বলেন, ২০ হাজার কিলোমিটার পুনঃখাল আমরা খনন করবো অনেক নেতাই ছিলেন, অনেকে নিজেকে দূরদর্শী নেতা মনে করেন, কই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজ কেউ করেননি। খাল পুনঃখননে কি সুবিধা পেতে পারি ইতোমধ্যে আমরা দেখছি, উপকারিতাও পাচ্ছি। তারেক রহমানের সেই তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা থেকে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ আমরা হাতে নিয়েছি এবং শুরু করেছি। 

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর