বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গুলিস্তান এলাকায় ডিএসসিসির অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

গুলিস্তানে ডিএসসিসির অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা
রাজধানীর গুলিস্তান এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযান

রাজধানীর জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের স্বর্ণ গলি এলাকায় অবৈধ দখল, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, ট্রেড লাইসেন্সের অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও পানি সরবরাহের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।

অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং ট্রেড লাইসেন্সবিহীন বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনার দায়ে তিন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

DSCC
গুলিস্তান এলাকার মার্কেটে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের জন্য খাদ্য ও পানি সরবরাহের দায়ে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএসসিসি জানায়, অভিযানের সময় একটি হোটেলে সরবরাহ করা পানির মান পরীক্ষার জন্য তা সিটি করপোরেশনের আধুনিক পরীক্ষাগারে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে মোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট, স্থাপনা এবং অবৈধভাবে রাখা যানবাহনও অপসারণ করা হয়। এতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর