বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জন্মাষ্টমী শোভাযাত্রা ঘিরে ডিএমপির গণবিজ্ঞপ্তি  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

জন্মাষ্টমী শোভাযাত্রা ঘিরে ডিএমপির গণবিজ্ঞপ্তি  
ছবি: সংগৃহীত

শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উদযাপন উপলক্ষে রাজধানীর শোভাযাত্রা ঘিরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

‎গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আরম্ভ হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। 

উক্ত শোভাযাত্রা চলাকালীন (বিকাল ৩টা- সন্ধ্যা ৭টা) পর্যন্ত সম্মানিত নগরবাসীদেরকে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের জন্য বিশেষ অনুরোধ করা হলো।

‎শোভাযাত্রার রুট

‎শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরপলাশী বাজার জগন্নাথ হল কেন্দ্রীয় শহীদ মিনার দোয়েল চত্বর হাইকোর্ট বঙ্গবাজার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন গোলাপশাহ্ মাজার গুলিস্তান মোড়' নবাবপুর রোড রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত।

‎নির্দেশনা সমূহ

‎১. উল্লিখিত শোভাযাত্রার রুটে কোন ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।

‎২. উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।

‎৩. অংশগ্রহণে ইচ্ছুকদের প্রারম্ভেই শোভাযাত্রায় মিলিত হতে হবে। কোন ক্রমেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।

‎৪. নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি সাথে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না।

৫. শোভাযাত্রা চলাকালীন রুটে কোন ধরনের ফলমূল ছোড়া যাবে না।

‎৬. শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

‎৭. সন্দেহজনক কোনও ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।

‎৮. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

‎৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

‎উপর্যুক্ত শোভাযাত্রা চলাকালীন সম্মানিত নগরবাসীদেরকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হলো। 

জন্মাষ্টমী শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে ঢাকা  মহানগর পুলিশ সম্মানিত নগরবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

‎একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর