বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন ২ সচিব নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষায় নতুন ২ সচিব নিয়োগ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই বিভাগে নতুন দুজন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের (ন্যস্ত) অতিরিক্ত সচিব ড. এম এন এম বজলুর রশিদ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তাদেরকে সরকারের সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর