বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

অদম্য ফাতেমার চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

অদম্য ফাতেমার চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে অনুদানের অর্থ শিক্ষার্থী ফাতেমা খানমের হাতে তুলে দেন

নাটোরের বাগাতিপাড়ার কৃতি শিক্ষার্থী মোছা. ফাতেমা খানম। মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

কিন্তু অর্থের অভাবে তার উচ্চশিক্ষার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত তার পাশে দাঁড়ান নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

ফাতেমার উচ্চশিক্ষার বিষয়টি জানতে পেরে তার ভর্তি ব্যয়ের জন্য সহযোগিতার উদ্যোগ নেন প্রতিমন্ত্রী। তার প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদানের ব্যবস্থাও করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এই অনুদানের অর্থ ফাতেমা খানমের হাতে তুলে দেন।

এতে ফাতেমার চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পথ অনেকটাই সহজ হলো। আর্থিক সংকট পেরিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন অদম্য মেধাবী এই শিক্ষার্থী।

ফাতেমা নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের বাসিন্দা।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর