শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৯:৫১ এএম

শেয়ার করুন:

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম
আফরোজা খান রিতা। ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী নিয়োগ পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। এর আগে তিনি সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন।

রশিদুজ্জামান মিল্লাত বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল বারী। তিনি একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বও রয়েছেন। 

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর