ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৯৮ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৭টি মামলা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৩১, ওয়ারীতে ৯১, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫১, মিরপুরে ১৩১, গুলশানে ৪৫ এবং উত্তরা বিভাগে ৫৯ জন রয়েছেন। এ ছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) চারজন এবং সিটিটিসি বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে দুটি দেশি পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চারটি চার্জারে থাকা চায়না রাইফেলের ৩৯টি গুলি, ১০ হাজার ২৮৭টি ইয়াবা বড়ি, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৭০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ আরও একটি চাকু, একটি কাঁচি, একটি ব্লেডের অংশবিশেষ, পাঁচটি মুঠোফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, একটি হাতঘড়ি, ১৫৬টি তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ উদ্ধার করেছে।
এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫০৬ জনকে গ্রেফতার করেছিল ডিএমপি। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চালানো ওই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৫৫টি মামলা করা হয়।
/এএস




