শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৩২ মামলা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০২:৫৭ এএম

শেয়ার করুন:

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৩২ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭৩২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয় বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১৪৪টি মামলা করা হয়েছে। লালবাগ বিভাগে ৮টি বাস, ৭টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।

মতিঝিল বিভাগে ২৫টি বাস, ১টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা করা হয়েছে। ওয়ারী বিভাগে ৩৫টি বাস, ১৯টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

অন্যদিকে, তেজগাঁও বিভাগে ১২টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা করা হয়েছে। মিরপুর বিভাগে ১৯টি বাস, ৩১টি ট্রাক, ৪৬টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯টি মামলা হয়েছে।

উত্তরা বিভাগে ৩৮টি বাস, ১৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২৫২টি মামলা করা হয়েছে। গুলশান বিভাগে ৫৭টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১৯৯টি মামলা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে ৫৪৩টি গাড়ি ডাম্পিং ও ৩৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র: বাসস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর