বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

দেশের শান্তি কামনা করে বঙ্গভবন থেকে বিদায় হাফিজ উদ্দিনের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

দেশের শান্তি কামনা করে বঙ্গভবন থেকে বিদায় হাফিজ উদ্দিনের
হাফিজ উদ্দিন আহমদ

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয় ত্যাগ করেন তিনি।  এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন।  অন্যদিকে সালাম গ্রহণ করে উপস্থিত সবার সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন হাফিজ উদ্দিন। 

এ সময় দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন হাফিজ উদ্দিন।  বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। 

এরপর তিনি কঠোর প্রটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন। গত ২৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। 

গত প্রায় এক মাস তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। এদিকে শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।

বিইউ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর