বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬
প্রতীকী ছবি

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধের ঘটনায় একই সময়ে মোট ৫৫টি মামলা করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৪১ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৯৩ জন, উত্তরা বিভাগ ৬৩ জন ও গোয়েন্দা বিভাগ ৭ জন গ্রেফতার করা হয়।

অভিযানে ২টি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১টি এনা বাস, ১টি ট্রাক, ১৭টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, ৫৯৭.৭৩ গ্রাম স্বর্ণালংকার, ২ লক্ষ ৬৭ হাজার চোরাই টাকা, ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার ও ২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।‎

‎একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর