বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ট্রাফিক আইনে একদিনে ডিএমপির ১৮৪১ মামলা, মোটরসাইকেলে ৬৬৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

ট্রাফিক আইনে একদিনে ডিএমপির ১৮৪১ মামলা, মোটরসাইকেলে ৬৬৮
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডিএমপি ট্রাফিক বিভাগ। ছবি- সংগৃহীত

‎রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ১৮৪১টি মামলা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এরমধ্যে মোটরসাইকেলের বিরুদ্ধে ৬৬৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। বুধবার (১৯ আগস্ট) ‎ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র এসব তথ্য জানায়।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৩৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ১৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৪টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩টি মামলা হয়েছে।

এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ১৫টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে।

‎অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৬১টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ৩০টি ট্রাক, ৫৮টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি, ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩৬৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৫টি বাস, ১৯টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা হয়েছে।

এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৪০টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৮টি মামলা হয়েছে।

অভিযানে মোট ৫৮১ টি গাড়ি ডাম্পিং ও ৩৩৩ টি গাড়ি রেকার করা হয়েছে বলেও জানায় ডিএমপির ট্রাফিক বিভাগ।

পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা।

‎একেএস/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর