বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

মহাখালী টার্মিনাল থেকে চুরি যাওয়া বাস উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

মহাখালী টার্মিনাল থেকে চুরি যাওয়া বাস উদ্ধার, গ্রেফতার ২
গ্রেফতার দুই যুবক। ছবি: ঢাকা মেইল

‎রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া বাস মিরপুরের বেড়িবাঁধ থেকে উদ্ধার করো পুলিশ। জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে গাড়ীটি উদ্ধার করে দুইজনকে গ্রেফতার করে।

‎বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টায় মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে বাসটি উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল ও লালচান।

bus_dmail
উদ্ধার হওয়া বাস। ছবি: ঢাকা মেইল

 

‎জাতীয় জরুরী সেবা ৯৯৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে মাহফুজ নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে, টার্মিনালে পার্কিং করা ৪০ সিটের এনা পরিবহনের একটি বাস চুরি হয়ে গেছে।

তিনি জানান, বাসে সংযুক্ত জিপিএস ট্র্যাকারে তারা দেখতে পাচ্ছিলেন বাসটি মিরপুর বেড়িবাঁধে চলমান অবস্থায় রয়েছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বাসটি উদ্ধারের জন্য ডিএমপি কন্ট্রোলরুম, তুরাগ থানা এবং রূপনগর থানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জানালে পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করে।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় হতে ৫০০ গজ উত্তরে ধাওয়া করে এনা পরিবহনের ঢাকা মেট্রো- ব ১৪-৭৩০৯ নম্বরের বাসটি উদ্ধার করে এবং চুরির অভিযোগে বাস থেকে দুইজনকে গ্রেফতার করে। তাদেরক গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর