বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

৩ জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

৩ জেলায় নতুন পুলিশ সুপার
ফাইল ছবি

দেশের তিন জেলায় নতুন তিন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দিয়েছে সরকার। জেলাগুলো হলো- গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া।

‎বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎প্রজ্ঞাপনে বলা হয়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে।

‎এছাড়া গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

‎অতিবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর