রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

আল্লামা শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

আল্লামা শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীত

হেফাজতে ইসলামের আমির আল্লামা মরহুম শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে পৌঁছে আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেন তিনি।

প্রধানমন্ত্রী কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এসময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমদ কুরেশী উপস্থিত ছিলেন।

PM_Tarique_Rahman_1
হাটহাজারীর মাদরাসা থেকে বিদায় নেওয়ার সময় উপস্থিত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান।  ছবি- সংগৃহীত

কবর জিয়ারত শেষে মাদরাসা অধ্যক্ষ প্রধানমন্ত্রীকে মাদরাসা দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে আলেমদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

মাদরাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা উপস্থিত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে হাত মেলান এবং শুভেচ্ছার জবাব দেন।

বিইউ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর