বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকায় নারীর খণ্ডিত হাত-মাথা উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

ঢাকায় নারীর খণ্ডিত হাত-মাথা উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
সবুজবাগ থানা। ছবি- সংগৃহীত

‎রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহের মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের অন্যান্য অংশ খোঁজে পাওয়া যায়নি।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে এসব খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ২-৩ দিন আগে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করা হয় এবং টুকরো অংশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

পুলিশ বলছে, উদ্ধার হওয়া হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনাটি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে খণ্ডিত মাথা ও দুই হাত পাওয়া গেছে। বাকি অংশ এখনো পাওয়া যায়নি।’

ওসি বলেন, ‘উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলো দেখে বোঝা যায় এগুলো একজন নারীর। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।’

পরিচয় শনাক্তের বিষয়ে তিনি বলেন, ‘নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ নিয়ে বিশেষজ্ঞ টিম কাজ করছে। হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় জানার চেষ্টা করবো।’

এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

‎একেএস/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর