মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
দেশে হাম আক্রান্ত শিশু মৃত্যু থামছে না। ছবি- সংগৃহীত

দেশে বিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকায় ও অন্যজন রংপুরে মৃত্যু হয়।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৬ জন।

তবে গত ২৪ ঘণ্টায় কোনো নিশ্চিত হামে আক্রান্ত শিশুর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব জানানো হয়েছে।

হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৮৯৬ জন এবং নিশ্চিত হাম রোগী সংখ্যা ১২৩ জন। ফলে এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১০১৯ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, নতুন রোগী নিয়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৪৬ জন এবং হাম রোগী রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৩১ জন। 

এরমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর