মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রবাসী ভোটার নিবন্ধনে আবেদনকারীর সাড়া না মিললে যা করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

প্রবাসী ভোটার নিবন্ধনে আবেদনকারীর সাড়া না মিললে যা করবে ইসি
ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন আবেদনের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর প্রয়োজনে তাদের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করবে নির্বাচন কমিশন (ইসি)। ফোনে সাড়া না মিললে মোবাইলে বার্তা পাঠানো হবে। 

সাত দিনের মধ্যে যদি কোনো উত্তর না আসে আবেদনটি বাতিল করে দেবে সংস্থাটি।

মঙ্গলবার (৪ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।

এ সংক্রান্ত নির্দেশনায় তিনি জানান, প্রবাসীদের বায়োমেট্রিকস ডাটা গ্রহণের পর আবেদনকারীর সাথে যোগাযোগের প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা তার মোবাইল ফোন হতে প্রথমে আবেদনকারীর মোবাইল নম্বরে একাধিকবার কল করবেন। আবেদনকারী কল রিসিভ না করলে তার মোবাইলে মেসেজ দিতে হবে।  

তিনি আরও জানান, মেসেজ প্রদান করে আবেদনকারীর সাড়া না পাওয়া গেলে ৭ দিন পর সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা তার সিএমএস অ্যাকাউন্ট হতে আবেদনকারীকে মেসেজ প্রদান করে আবদেনটি বাতিল করে দেবেন। 

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট; এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াসহ মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। 

ইতোমধ্যে নতুন করে সুইডেন, বাহরাইন, সিঙ্গাপুর, নরওয়ে ও ফিনল্যান্ড এ পাঁচটি দেশে কার্যক্রম শুরু হলে এ সংখ্যা বেড়ে ১৯টি দেশে পৌঁছাবে।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর