শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়া-কানাডার ভিসা নিয়ে প্রতারণা, গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়া-কানাডার ভিসা নিয়ে প্রতারণা, গ্রেফতার ২
প্রতীকী ছবি

অস্ট্রেলিয়া ও কানাডায় উচ্চ বেতন এবং স্থায়ীভাবে বসবাসের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। 

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মারিফুল ইসলাম (২১) ও বাচ্চা বাউ ওরফে হাসিনুর (২৮)। 

ডিবির সূত্রে জানা যায়, মামলার বাদী মো. ছায়েদুল হক অস্ট্রেলিয়ায় চাকরি পাওয়ার আশায় বিভিন্ন সময়ে ধাপে ধাপে সেই প্রতারক চক্রকে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা দেন। পরবর্তীতে আরও টাকা দাবি করলে আর প্রতারণার বিষয়টি বুঝতে পারলে তিনি পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে গত মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড এবং ৯টি বাংলাদেশি ভুয়া পাসপোর্ট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন প্রচার করে চাকরিপ্রত্যাশী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতো। পরে বিদেশে চাকরি নিশ্চিতের আশ্বাস দিয়ে মেডিকেল ফি, ভিসা প্রসেসিং ফি, ডকুমেন্ট ভেরিফিকেশন, টিকিট ও অন্যান্য খরচের কথা বলে ধাপে ধাপে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছিল।

বিশ্বাস স্থাপনের জন্য প্রতারক চক্রটি ভুয়া নথিপত্র ও একটি ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে। ওয়েবসাইটে পাসপোর্ট নম্বর ইনপুট করলে ভিসা অনুমোদিত হয়েছে বলে বার্তা প্রদর্শিত হতো। এ কৌশলে অনেক চাকরিপ্রত্যাশী প্রতারণার শিকার হয়েছেন। চক্রটি এ পর্যন্ত ৭২ জনেরও বেশি ভুক্তভোগীর সঙ্গে একই ধরনের প্রতারণা করেছে।

গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর