বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

রামপুরায় আলিফ পরিবহনের ধাক্কায় যাত্রী নিহত, চালক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

রামপুরায় আলিফ পরিবহনের ধাক্কায় যাত্রী নিহত, চালক আটক
আটক বাসচালক শাহ খন্দকার সাজেদুল আলম। ছবি: ঢাকা মেইল

‎রাজধানীর রামপুরা এলাকায় দ্রুতগামী আলিফ পরিবহন বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ছয়টায় রামপুরা ব্রিজ পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

‎নিহতের নাম- শাহ খন্দকার সাজেদুল আলম। তিনি যাত্রাবাড়ীর সূত্রাপুর এলাকার বাসিন্দা।

‎স্থানীয়রা জানান, রামপুরা ব্রিজ পুলিশ বক্সের সামনে এজন যাত্রী আলিফ এন্টারপ্রাইজ বাসে ওঠার সময় বাসের ঐ বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন যাত্রী। পরে স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ব ১১-৮৪০৫।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের মরদেহ আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাস জব্দ ও চালককে আটক করেছি। বিষয়টি নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।’

‎একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর